IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> চারঘাটে নিত্য পণ্যের বাজারে আগুন

সরকারী নির্দেশনা মানছে না ব্যবসাীরা

চারঘাটে নিত্য পণ্যের বাজারে আগুন

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে সরকারী নিদের্শনা মানছেন না ব্যবসাীরা। বেধে দেয়া দামের চেয়ে অধিক মূল্যে বিক্রি হচ্ছে আলু, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্য। এতে চারঘাটের বাজারে লেগেছে এক ধরণের আগুন। যে আগুনে কোন ধরণের ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন ভোক্তারা। এ ঘটনার জন্য ভোক্তারা দায়ি করছেন বাজার নজরদারী না হওয়াকে। তবে উপজেলা প্রশাসনের দাবি দ্রুত সময়ের মধ্যে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

সরেজমিনে শনিবার সকালে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি আলু বিক্রয় হচ্ছে ৪৫ টাকা, আমদানীকৃত পেয়াঁজ ৬৫ টাকা, দেশি পেয়াঁজ ৮০ টাকা এবং ডিম ১২-১৩ টাকা, ব্রয়লার মুরগী ১৬০ টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে পেয়াঁজ কোন কোন ক্ষেত্রে ২০ টাকা, আলু ১০-১৫ টাকা ও ডিম ১ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এ নিয়ে বাজার ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে চলছে বাক বিতন্ডা। তবে ব্যবসাীদের দাবি নিত্য প্রয়োজনীয় পন্য বিশেষ করে পেয়াঁজ, আলু ও ডিমের দাম নিয়ন্ত্রন রাখতে সরকার দাম বেঁধে দিলেও সরকারে বেধে দেয়া দামের চেয়ে বেশী দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এতে পরিবহন খরচসহ সরকারের বেধে দেয়া দামে পণ্য বিক্রি করা কঠিন বলে মনে করেন চারঘাটের ব্যবসায়ীরা। তাদের দাবি কোল্ড ষ্টোরেজ থেকে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে ৩৮ টাকা দরে। পরিবহন খরচ, পচঁন এগুলো যোগ করে আমরা খুচরা ব্যবসায়ীদের নিকট কেজি প্রতি ৪০-৪১ দরে বিক্রয় করছি বলে জানিয়েছেন চারঘাট বাজারের পাইকারী আলু ব্যবসায়ী সুমন। পাইকারী পর্যায়ে আলুর দাম না কমলে খুচরা বাজারে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।

চারঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সবজি ব্যবসায়ী চানঁ মিয়া বলেন, পাইকারী বাজারে আলু ও পেয়াঁজ বেশি দামে কেনার জন্য খুচরা বাজারে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে । তবে আড়ৎ এ দাম কম থাকলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো। একই চিত্র দেখা যায় উপজেলার সারদা বাজার, নন্দনগাছি বাজার, কাকঁড়ামাড়ী বাজারসহ অন্যান্য বাজারগুলোতে।

এদিকে নিত্যপন্যের দাম বৃদ্ধি পাওয়ায় মেরামতপুরের ভ্যান চালক গোলাম মোস্তফা জানান অতিরিক্ত দাম দিয়ে পন্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় চাহিদা থাকা স্বত্ত্বেও আমাদের স্বল্প পরিমানে কিনতে হচ্ছে। সরকারের নির্দেশনা থাকা স্বত্ত্বেও এসকল পণ্যের দাম বৃদ্ধির কারন কি? তাই স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকারের উচিৎ এখনই এই বিষয়ে ব্যবস্থা নেয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বাজার নজরদারী বাড়াতে দ্রুত সময়ের মধ্যে বাজারে নেয়া হবে কঠেঅর ব্যবস্থা। সরকারী নির্দেশনা যারা মানবেন না তাদের চিহিৃত করে প্রয়োগ করা হবে আইনের সর্বোচ্চ আইন। এতে কাউকে ছাড় দেয়া সুযোগ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31