IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে হাটের জায়গা দখল নিয়ে উত্তেজনা

তানোরে হাটের জায়গা দখল নিয়ে উত্তেজনা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৌর এলাকার তালন্দ হাটের কোটি টাকা মূল্যের ভিপি সম্পত্তি দখল নিতে বাজার বনিক সমিতি ব্যানার লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে ব্যানার লাগনোর ঘটনা ঘটে রয়েছে। এদিকে ওই জায়গার পিছনে সাফায়াত হোসেন মাবুদ নামের এক ব্যক্তির জায়গা থাকায় তিনি খনন করে ইট দিয়ে গেথে রেখেছেন। এতে করে ভিপি জায়গা দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ফলে জায়গাটি নিয়ে সুষ্ঠু সমাধান না হলে সংঘর্ষের আশংকা করছেন জনসাধারণ।

সরেজমিনে দেখা যায়, তানোর টু তালন্দ রাস্তার পূর্ব দিকে তিন শতাংশ ভিপি জায়গা রয়েছে। জায়গাটির দক্ষিণ দিকে স’মিল রয়েছে। ওই জায়গার পিছনে তালন্দ কলেজ পাড়ার মৃত হামিদুর রহমানের পুত্র মাবুদের জায়গা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে সামনের পজিশন দখলে নিয়ে ভাড়া দিতেন। কিন্তু হঠাৎ সোমবার সকালে তালন্দ বাজার বনিক সমিতির ব্যানার সাটিয়ে দখলে নিয়েছেন।

স্থানীয়রা জানান, ব্যানার লাগানো জায়গার পিছনে রয়েছে মৃত হামিদুর রহমানের জায়গা। তিনি মারা যাওয়ার পর থেকে জায়গাটি দেখভাল করে আসছেন তার ছেলে সাফায়াত হোসেন মাবুদ। যেহেতু পিছনে কারো জায়গা থাকলে সামনের জায়টির পজিশন সে ব্যক্তি দখল করে থাকে। দীর্ঘ দিন ধরে জায়গাটিতে স্বমিলের কাঠ রাখা হত। সোমবার হঠাৎ করে বনিক সমিতির সভাপতি ইব্রাহিমের নেতৃত্বে বাঁশের খুটি ও ব্যানার সাটিয়ে দখলে নিয়েছেন। কোন অনুমতি ছাড়াই গায়ের জোরে ব্যানার মেরেছেন।

স্থানীয়রা আরও জানান, জায়গাটি একজনের দখলে ছিল ব্যানার খুটি মারতে হলে উপজেলা ভূমি অফিসের অনুমতি নিয়ে মারবে। সেটা না করে সোমবার সকালের দিকে বনিক সমিতি মিটিং করে তারা কিছু জায়গা নিচ্ছেন আর সাফায়েত হোসেন মাবুদকে কিছু দিচ্ছেন। হাটের আশপাশে অনেক খাস জায়গা রয়েছে সেগুলোতে বনিক সমিতি না গিয়ে এজায়গার উপর লোভ কেন বুঝে উঠতে পারা যাচ্ছে না।

হামিদুর নামের এক ব্যক্তি বলেন, বনিক সমিতি অফিস ঘর নির্মাণ করলে যাতায়াত করা যাবে না। কারণ জায়গাটির পূর্ব দিকে বসত বাড়ি রয়েছে। আমাদের অনুরোধ কর্তৃপক্ষ সরেজমিনে এসে তদন্ত করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

বনিক সমিতি সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি ১৫৬ নং তালন্দ মৌজার ৩১৬ নম্বর আরএস খতিয়ানে ১০৯৫ নম্বর আরএস দাগে তিন শতাংশ ভিপি জমি রয়েছে। আমাদের বনিক সমিতির কোন বসার জায়গা নেই । যার কারনে আলোচনা করে সোমবার সকালে কিছু বাঁশের খুটি ও ব্যানার সাটিয়েছি।

আপনারা কি ভূমি অফিস থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে তিনিসহ আরও কয়েকজন জানান, আমরা মৌখিকভাবে অনুমতি চেয়েছি। কে অনুমতি দিয়েছেন প্রশ্ন করা হলে কোন উত্তর না দিয়ে বলেন, ঘর করা হবে প্রশাসন নিষেধ করলে করবনা। আর মঙ্গলবারে লীজের জন্য আবেদন করা হবে। লীজ না নিয়ে আগে দখল করা যায় কিনা জানতে চাইলে সভাপতি বলেন এটাতো কারো বা কোন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে না।

মৃত হামিদুর রহমান ছেলে সাফায়াত হোসেন মাবুদ বলেন, আমার পিতা বাজার বনিক সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। জায়গাটির পিছনে আমাদের পৈত্রিক সম্পত্তি রয়েছে। দীর্ঘ সময় ধরে আমরাই ভোগদখল করে আসছি। হঠাৎ করে বনিক সমিতির সভাপতি ইব্রাহিম দলবল এনে খুটি ও ব্যানার মেরে দখলে নেন। তবে সন্ধ্যার আগে উপজেলা প্রশাসন থেকে লাল নিশানা লাগিয়ে গেছেন। এই জায়গাটি লীজের জন্য আমার আবেদন করাও আছে।

সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31