ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাদ যোহর নগরভবন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল খায়ের।
মাহফিলে রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, মামুন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-সচিব তৈমুর হোসেন, সহকারী প্রকৌশলী সাঈদ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বৃহস্পতিবার বাদ জোহর নগরীর সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


