ধূমকেতু প্রতিবেদক : মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ছোটবনগ্রাম (বারো রাস্তার মোড়) এলাকায় ৪ তলা মসজিদের দক্ষিণ পাশে আল-জামিয়াতুল ইসলামীয়া দারুসুন্নাহ হাফেজিয়া ক্বাওমিয়া মাদ্রাসার উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান, ১৯ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, সহ-সভাপতি লস্কর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু শাইন রেজা, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, আল-জামিয়াতুল ইসলামীয়া দারুসুন্নাহ হাফেজিয়া ক্বাওমিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ আহম্মেদসহ স্থানীয় মুসল্লি ও মুরুব্বীগণ।


