IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> তানোরে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক আটক

বেধড়ক মারপিটে রামেকে চিকিৎসাধীন

তানোরে প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক আটক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রীর ঘরে পরকীয়া প্রেমিককে আটক করে বেধড়ক মারপিটে মারাত্মক আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক এক সন্তানের পিতা আরিফ বলে নিশ্চিত হওয়া গেছে।

গত (১৫ অক্টোবর) রোববার দিবাগত গভীর রাতে উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপির) ভাগনা মধ্যপড়া গ্রামে ঘটে ঘটনাটি। এঘটনায় ওই রাতেই মেম্বার ইউপি যুবলীগের সভাপতি সেলিম ও প্রবাসীর ভাই রফাদফা করে স্ত্রীকে পিতা মাতার হাতে জোরপূর্বক তুলে দেন এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রেমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। প্রেমিক আরিফের অবস্থা মারাত্মক বেগতিক দেখে রাতেই রামেক হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তিনি বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছেন, অপর দিকে প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে পিতার বাড়িতে রয়েছেন। এঘটনায় পুলিশ ও মেম্বারের পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে।

প্রবাসীর ভাই বলেন, রাতে আমার ভাবির ঘরে প্রবেশ করেন মোহনপুর উপজেলার ধুরইল মন্ডিত পাড়া গ্রামের আরিফ। সে মৃত বারিকের ছেলে। ঘরে প্রবেশের পর অনেক লোকজন জড়ো হয়। ঘরের খাটের নিচে ঢুকে যান আরিফ। টেনে হেঁচড়ে বের করার সময় মাথায় আঘাত পেয়ে ক্ষত হয় এবং রক্ত বের হওয়া শুরু হয়। এসময় উত্তেজিত জনগণ কিল ঘুষি মারেন। পুলিশের হাতে না দিয়ে মারপিট করা যায় কিনা জানতে চাইলে তিনি জানান কারা কি ভাবে মেরেছে আমি বলতে পারব না। মেম্বার সবকিছু জানে বলে দায় সারেন।

মেম্বার ও ইউপি যুবলীগের সভাপতি সেলিম বলেন, সবকিছু হয়ে যাওয়ার পর আমি সেখানে গিয়েছিলাম এবং পুলিশও ছিল। আরিফের মাথা ক্ষত হয়ে রক্ত বের হচ্ছিল এজন্য হাসপাতালে পাঠানো হয়। আর প্রবাসীর স্ত্রীকে তার বাবা মায়ের হাতে তুলে দেয়া হয়।

আপনি কিভাবে মিমাংসা করলেন ও আরিফ কে বেধড়ক পেটানো হল কেন জানতে চাইলে তিনি জানান, আমি মিমাংসা করিনি, অনেকের কথায় ও প্রবাসীর দুই সন্তানের কথা বিবেচনা করে পিতা মাতার হাতে তুলে দেয়া হয়েছে বলে তিনিও দায় সারেন।

ধুরইল মন্ডিত পাড়া গ্রামের এক ভ্যান চালক জানান, রাত প্রায় একটার দিকে আরিফের বড় ভাই আমাকে হাসপাতাল নিয়ে যান। গিয়ে দেখি আরিফের মাথায় সাদা ব্যান্ডেজ দেয়া আছে। ডাক্তারেরা সাব জানিয়ে দেন রোগীকে বাঁচাতে হলে দ্রুত রামেক হাসপাতালে নিতে হবে। সাথে সাথে ভ্যানে করে বাড়িতে এসে প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে আমি ত্রি মোহনী মোড়ে নিয়ে যায়। সেখান থেকে গাড়ীতে করে রামেক হাসপাতালে নেয়। তিনি আরও বলেন,তানোর হাসপাতালে পুলিশ ছিল ও আরিফের মোবাইল নিয়ে জিম্মায় স্বাক্ষর করে পাঠায়।

আরেকজন ব্যক্তি বলেন, অপরাধ করতে পারে তাই বলে অমানুষের মত মারবে এটা কোন ধরনের কথা। আরিফের মাথায় অগনিত সেলাই পড়েছে। সেলাইয়ের জন্য ১৭শ টাকার সুতা কিনতে হয়েছে। সে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আরিফের স্ত্রী জানান, সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, রাতে যখন নিয়ে আসে কথাবার্তা কিছুই বলতে পারছিল না। আমাদের ঘরে পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে।

জানা গেছে, আরিফের সাথে প্রবাসীর স্ত্রীর মোবাইলে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের কারনে আরিফ মাঝে মধ্যেই প্রবাসীর স্ত্রীর বাড়িতে যাতায়াত করত এবং প্রবাসীর স্ত্রীও বিভিন্ন জায়গায় মিলিত হত। গত রোববার দিবাগত গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন আরিফ। এসময় প্রবাসীর ভাই লোকজন ডেকে আরিফকে ঘর থেকে বের করে এলোপাথাড়ি ভাবে পেটান। মাথার কয়েক জায়গা ক্ষত ও কান দিয়ে রক্ত বের হওয়া শুরু হলে দ্রুত উপজেলা হাসপাতালে পাঠিয়ে দেন।

তানোর থানার এস আই ফরিদ বলেন, রাত প্রায় একটার দিকে ওসি স্যারের নির্দেশে সরনজাই ইউপির ভাগনা গ্রামে যায়। সেখানে গিয়ে আরিফকে পায়নি। প্রবাসীর স্ত্রী ছিল। মেম্বারসহ লোকজন প্রবাসীর স্ত্রী কে পিতা মাতার হাতে তুলে দেন। তবে আরিফকে প্রচুর মেরেছে। কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নিতে পারিনি।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ঘটনা জানার পর পুলিশ কে পাঠানো হয়েছিল। এঘটনায় কোন পক্ষ অভিযোগ করেন নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31