IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> রাজশাহীতে চাকরি পাচ্ছেন ৯০০ বেকার যুবক

রাসিক মেয়রের উদ্যোগে স্মার্ট কর্মসংস্থান মেলা

রাজশাহীতে চাকরি পাচ্ছেন ৯০০ বেকার যুবক

ধূমকেতু প্রতিবেদক : বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিলান্সার তৈরি ও শিল্প প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় কলেজ/বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের দক্ষ যুব, শারীরিকভাবে অক্ষম ও বেকার যুবকদের জন্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহীতে দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।

মেলায় প্রায় ৩৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে চাকুরিপ্রার্থীদের নিকট হতে সিভি সংগ্রহ করেছেন। এসব প্রতিষ্ঠানে সিভি প্রদানকারীদের মধ্যে থেকে প্রায় ৯০০জনকে আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানরা।

বৃহস্পতিবার মেলায় অনস্পটে তিনজনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। তারা হলেন, প্রাণ-আরএফএল গ্রুপে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে টেলিসেলস এক্সিকিউটিভ পদে কাশমেরী গোলাপ বন্যা, আমান জুট লিমিটেডে কোয়ালিটি কন্ট্রোল টেস্টার পদে মিজানুর রহমান ও চাল ডাল লিমিটেডে লজিস্ট্রিকস অ্যাসোসিয়েট পদে শাহ তাহসীন আযিম শিহাব।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইটেক পার্কের জয় সিলিক টাওয়ারে স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণে ছয় দিনব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’ এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনজনের হাতে নিয়োগপত্র তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বার্হী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

স্মার্ট কর্মসংস্থায় মেলায় অংশগ্রহণকারী ৩৩টি প্রতিষ্ঠান হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ, লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, নাইস, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-উদ্যোক্তা তৈরির প্রতিষ্ঠান, কোডার্সট্রাস্ট বাংলাদেশ, ফিউচারন্যাশন, চাল ডাল লিমিটেড, বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমান জুট লিমিটেড, প্রাণ এগ্রো লিমিটেড, এসআর নন ওভেন ব্যাগ এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, এজি প্ল্যাস্টিক, ফ্লিট গ্রুপ, এবি ক্যাবলস, ওসমনিক কর্পোরেশন, সম্পর্ক লিফট এন্ড ইঞ্জিনিয়ারিং, প্রাইম এমব্রয়ডারি ফ্যাশন, ফরেন ডিজিটাল এড ফারম এন্ড প্রিন্টিং প্রেস, মধুমতি ব্যাংক লিমিটেড, মেঘনা গ্রুপ, ডিবিএল সিরামিকস লিমিটেড, বিডি জবস, নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং, গ্র্যান্ড মার্ক, যমুনা হলিডে ট্যুর, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব, মাউন্ট ২ ওশেন ট্র্যাভেল এন্ড ট্যুারিজম লিমিটেড, লিঙ্ক৩ টেকনলজিস, সিবিএ আইটি ইন্সটিটিউট, আইসিসি কমিউনিকেশন লিমিটেড, রহমান কর্পোরেশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31