IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভা
Home >> রাজশাহী >> মোহনপুর উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলার নোটিশ

মোহনপুর উপজেলা চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলার নোটিশ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের বিরুদ্ধে আদালতকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। বিরোধপূর্ণ জমিতে আদালত থেকে শান্তিপূর্ণ বজায় রাখতে ৪৪ধারা জারি করলেও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দিলীপ কুমার সরকার তপন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হুমায়ন কবির তা তোয়াক্কা না করে জমি দখল করেন। আদালতের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আগামী ১ নভেম্বর কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

একাধিকবার সরকারি বরাদ্দে প্রয়াত শ্রেষ্ঠ শিক্ষক বাবু রাখাল চন্দ্র দাসের স্মৃতিসৌধ নির্মাণ করছেন বলে অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শে এ ঘটনা ঘটে রয়েছে। এ বিষয়ে মৃত ইসমাইল হোসেনের ছেলে রেজাউল করিম বাবু, রফিকুল ইসলাম ডাবলু দিং বাদী হয়ে রাজশাহীর মোহনপুর উপজেলা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৯৮/২০২৩ ইং।

মামলার নোটিশের কপি

মামলার সূত্রে জানা যায়, সাবেক তানোর থানা হাল মোহনপুর থানার বাকশিমইল মৌজার সি.এস-২০৪ এস এ-৩৪০ আর এস খতিয়ান নং-১ , সাবেক দাগ ১৪৮ হাল দাগ -১৫৭ জমি, পরিমান- .১৯একরের কাত .০৭২৫ একর সম্পত্তির মধ্যে মালিক ছিলেন ইজুকুল্লাহ প্রাং আট আনা ও জিনুল্লাহ প্রাং সম্পত্তি ভোগ দখল করা অবস্থায় মারা গেলে তাহার ২ ছেলে মিছুরুল্লাহ প্রাং শুকুরুল্লাহ প্রত্যেকে ওয়ারিশ হন। মিছুরুল্লাহ মৃত পরে তাঁর ছেলে ইসমাইল হোসেন মালিক হন। ইসমাইল মারা গেলে ওয়ারিস সূত্রে বাদীগণ মালিক হন। রেজাউল করিম দিং চেয়ারম্যানসহ ছয়জনকে বিবাদী করে রাজশাহীর মোহনপুর সহকারী জজ আদালতে মামলা করেন। রফিকুল ইসলাম ডাবলু মোহনপুর সহকারী জজ আদালতে মামলা ১৩৭/২০০৭ অঃপ্রঃ (বাটোয়ারা) প্রেক্ষেতে আদালত ২৫/০৬/২০১৫ ইং তারিখে রায় এবং৩০/০৬/২০১৫ ডিগ্রী প্রদান করেন বাদী পক্ষে। উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তাঁর আপন শ্যালক রাজশাহী-৫৪, পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের ক্ষমতার দাপট দেখিয়ে প্রভাব বিস্তার করে জমি দখল করেন। এছাড়াও তার নেতৃত্বে স্মৃতিসৌধ নির্মাণ করে যাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

বাদী রফিকুল ইসলাম ডাবলু বলেন, যে কেউ আমাদের জমি বাজার মূল্যে ক্রয় বা অধিগ্রহণ করে স্থাপনা/স্মৃতিসৌধ নির্মাণ করলে আমাদের কোন আপত্তি থাকবে না।

মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031