ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে বৃহষ্পতিবার বেলা ১২ ঘটিকায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেটের গেট, মুড়িপট্টি, মনিচত্বরে ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারী ও জনসাধারণের মাঝে ১ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, সহ-সভাপতি গৌতম দাস, নগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিদুল কুমার সাহা, নগর ছাত্রলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন।
ডাবলু সরকার সকলের উদ্দেশ্যে বলেন, করোনার দ্বিতীয় ধাপ আসছে। এটি যে কতটা ভয়াবহ হবে তা আমরা জানিনা, কি আকার ধারণ করবে তাও জানিনা। কিন্তু আল্লাহ্ নিশ্চয় আমাদের রক্ষা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যস্ত আছেন, ভ্যাকসিন কবে আসবে তার জন্য টাকাও জোগাড় করে রেখেছেন। ভ্যাকসিন সর্বপ্রথম আমরাই পাবো, সেটিরও ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী একটি কথা বারবার করে বলে আসছেন এখন এই করোনার হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে মাস্ক পরিধান করা। আপনারা বাড়ি থেকে বাহিরে বের হলে সকলে মাস্ক ব্যবহার করবেন।


