IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহী মহিলা কলেজে জেলহত্যা দিবস উদযাপন

রাজশাহী মহিলা কলেজে জেলহত্যা দিবস উদযাপন

রাজশাহী মহিলা কলেজে জেলহত্যা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস-২০২৩ উদযাপন হয়।

অনুষ্ঠানের শুরুতেই সকাল ৯:১৫ মিনিটে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

সকাল ৯:৪৫ মিনিটে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইন এবং বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।

সকাল ১০:১৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

সভায় বক্তাগণ শিক্ষার্থীদের মাঝে এ দিবসের তাৎপর্য এবং জাতি গঠনে ৪ নেতার অবদান সম্পর্কে আলোচনা করেন এবং তাঁদের অকাল জীবনাবসানের জন্য শোক প্রকাশ করেন। সবশেষে তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930