ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা আগমন করেন।
তিনি অত্র কলেজের চলমান উন্নয়নমূলক কার্যক্রমসমূহ পরিদর্শন করেন। শহীদ মিনার চত্বর, ক্যাম্পাসের পুকুর পাড়, প্রস্তাবিত ছয়তলা ভবন নির্মাণস্থল এবং কলেজের নতুন ছাত্রী হোস্টেল পরিদর্শন করেন।
এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা মাস্টারপ্ল্যানে উল্লিখিত বিষয়াবলি তুলে ধরেন। অতিরিক্ত সচিব কলেজে যেসকল কাজ অসমাপ্ত রয়েছে সেই সকল কাজ গুরুত্ব সহকারে দেখার ও করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী’র কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কলেজের শিক্ষকবৃন্দ।
পরিদর্শন শেষে অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা অতিরিক্ত সচিব তাঁর রাজশাহী সফরসূচির অংশ হিসেবে রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীতে আগমন করায় তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


