IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর উপহারের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর উপহারের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রধানমন্ত্রীর উপহারের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায় ও দুস্থদের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে রাজশাহী শিশু একাডেমীর সভাকক্ষে আলোচনা সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা উপস্থিত থেকে ৫০ টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে এমপি আদিবা আনজুম মিতা বলেন, নদী ভাঙ্গন ও বিভিন্ন দুর্যোগের সময় আপনাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে আপনাদের জন্য ঢেউটিন ও নগদ অর্থ পাঠিয়েছেন। এখন থেকে আপনাদের আর চিন্তা করা লাগবে না আপনাদের চিন্তা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা শুধু আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন ‌।

তিনি আরও বলেন, বিএনপি ২৮ তারিখে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে হাত দিয়েছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে তারা এভাবেই ক্ষমতায় আসতে চাই। এদেশের মানুষ বিএনপিকে আর চাই না, আবারো শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং এদেশের মানুষের সকল চাহিদা পুরন করবে।

উপহার সামগ্রী নিতে আসা এক ব্যাক্তি বলেন, আমার ঘরের টিন ফুটো হয়েছে অনেক দিন আগে, টাকার অভাবে তা মেরামত করতে পারিনা, উপর থেকে নিচে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির দিনে ঘরে ঘুমাতে পারিনা, প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া টিন লাগিয়ে শান্তিতে এখন ঘুমাবো, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31