ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৪ নভেম্বর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমিটির পরিচিতি ও সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই জাতির জনকের প্রতি সম্মান জানানোর জন্য তাঁর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।


