ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজ ও দপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপস্থিতিতে বিভাগীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৮ টায় রাজশাহী কলেজ শিক্ষক মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ২০তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব হাসান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামসুজ্জামান।
সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দের উন্মুক্ত আলোচনা ও প্রস্তাব সমর্থকের মাধ্যমে রাজশাহী বিভাগীয় ইউনিটের সভাপতি হিসেবে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে রাজশাহী কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচিত হয়।
সভাপতি তার বক্তৃতায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিসিএস সাধারণ ক্যাডার কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যথাযজ্ঞ ভূমিকা পালন করবেন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত SDG-4 এর আওতায় শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


