ধূমকেতু প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলেশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানকাল-২০০৫ থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন, ভিশন-২০২১ এবং উন্নত সোনার বাংলাদেশ-২০৪১ অর্জন নিমিত্তে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে রাজশাহী জেলার সহযোগী সংস্থাসমূহ আর.এস.ডি.পি, প্রতিবন্ধি সেচ্ছাসেবী সংস্থা, পিডিও, কাঁকন বহুমুখী উন্নয়ন সংস্থা, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, লক্ষিপুর দুস্থ্য মহিলা সংস্থা, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, নাহরিন দুস্থ মহিলা সংস্থার আয়োজনে ও রাজশাহীর দায়িত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় দিবসটি আনন্দঘন পরিবেশে নগরীর রানীবাজারন্থ এস.কে.ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে উদযাপিত হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। কর্মসূচির প্রথম পর্যায়ে কেক কেটে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর নির্বাহী পরিচালক ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ব্রাক রাজশাহী জোনের সমন্বয়ক মহসিন আলী, রাজশাহী সংবাদ সংস্থার ব্যুরো প্রধান ড. আইনাল হক।
সম্মানিত অতিথিবৃন্দ এনজিও ফাউন্ডেশন কে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রাজশাহী জেলার সহযোগি সংস্থাগুলোর উন্নয়ন কর্মসূচীতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে সকলে একসাথে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অত্র অঞ্চলের দারিদ্রতা কমাতে সহায়ত ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক মহসিন আলী, আরএসডিপি’র রিজিওনাল ম্যানেজার সুমন চন্দ্র সরকার, নিবুস এর পরিচালক (অর্থ), তৌফিকুল ইসলাম, পিডিও এর নির্বাহী পরিচালক এ,কে এম এনামুল হক, পিএসএস এর নির্বাহী পরিচালক আলী আকবর, কাবিউস এর নির্বাহী পরিচালক মধু সুদন মৈত্র, এলডিএমএসএস এর সভানেত্রি মিসেস সুফিয়া ইসলাম ও নাহারিন দুঃস্থ্য মহিলা সংস্থার নির্বাহী প্রধান শাহান নাজমুস সাদ্দাত দিবসটি উপলক্ষে অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে ৯জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন, লফস’র প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


