ধূমকেতু প্রতিবেদক : ‘আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সচ্ছলতা এসোসিয়েশন রাজশাহী ও সানাবিল ফাউন্ডেশন, টেক্সাস, আমেরিকার যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণের মধ্য দিয়ে ডিসেম্বর মাস ব্যাপি চলমান কর্মসূচী ‘Spread Warmth-23’ এর উদ্বোধন করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজশাহী নগরীর কোর্ট ঢালুরমোড় এলাকায় লোটাস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৬৫ জন অসহায় ও দুঃস্থ মানুষকে কম্বল ও মশারী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডভোকেট রত্নলেখা নাসরিন বলেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের এমন আয়োজনে মুগ্ধ তিনি।
এসময় উপস্থিত ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশন ত্রাণ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জান্নাতুল মাওয়া সিফা, সাধারণ সম্পাদক সালমান ফার্সী, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম ও সদস্য মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি এহতেশামুল আলম।
উল্লেখ্য স্বচ্ছলতা এসোসিয়েশন সমগ্র মাসব্যাপী ৪ টি ইভেন্টে এই কার্যক্রম সম্পূর্ণ করবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


