ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী গোদাগাড়ি উপজেলার শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও বিনামূল্যে হেলথ্ ক্যাম্প আয়োজন করে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী।
অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারি ক্লাব অব ঢাকা সিটি ও রোটারি ক্লাব অব গুলশান নর্থ। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি হাট এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, তার ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের এমন সংবর্ধনা অনুষ্ঠানে অবিভূত তিনি সেই সাথে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসাধারণের উপকার হওয়ায় এমন আয়োজন করায় রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী কে ধন্যবাদ ও জানান তিনি।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে ফ্রি হেলথ ক্যাম্প ও আয়োজন করেন তারা। এসময় রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী র প্রেসিডেন্ট রোটারিয়ান ড. আমিনুল ইসলাম বলেন, বাঙালির এই সূর্য সন্তানদের সংবর্ধনা দিতে পেরে অত্যন্ত খুশি তিনি।
অনুষ্ঠানে মোট ৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে তারা। তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আব্দুল মতিন, শাহ্ মোহাম্মদ, লাল মোহাম্মদ, শাহাদুল হক, শাহজাহান আলী। সেই সাথে প্রায় ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তারা।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাবাজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী আইপিপি রোটারিয়ান সাইফুল ইসলাম, পিপি রোটারিয়ান আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান ডি.এম. জহুরুল হক, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অনু চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান একরাম হোসেন প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


