ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মচারী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত রবিবার কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন শুভ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মুন্না।
এছাড়াও সহ সভাপতি পদে মামুন, সাজ্জাদুর রহমান মিঠু, সহ সাধারণ সম্পাদক পদে জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাশেম মুক্তা, অর্থ সম্পাদক পদে রাহাদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হাসান, দপ্তর সম্পাদক পদে জামিম রেজা, প্রচার সম্পাদক পদে আমান ফরহাদ সেতু, নির্বাহী সদস্য পদে শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল কালাম ও রতন আলী নির্বাচিত হয়েছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


