IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথবাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৪/১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের সময় জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন শ্রমিক ভাইয়ের গাড়ি চালিয়েছেন। দেশের অর্থনীতিকে সচল ও নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে গাড়ি চলাতে গিয়ে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যারা গাড়িতে আগুন দিবে তাদেরকে গণধোলাই দিয়ে আইনের কাছে সোপর্দ করতে হবে। আগুন সন্ত্রাসের কারণে মৃত্যুবরণকারী শ্রমিকদের জন্য অর্থ সহায়তা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার সব সময় আপনাদের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সরকারের অংশ হিসেবে আমিও আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শপথ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, কমিটির সদস্য, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, সদস্য সচিব এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য ওয়ালিউল্লাহ জিয়া।

এসময় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথগ্রহণকারী রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ হলেন, নবনির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সহ সভাপতি রফিক ইসলাম পাখি, সহ সভাপতি রজব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী, সহ সাধারণ সম্পাদক আরিফ শেখ, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী, সাংগঠনিক সম্পাদক সুলতান ইসলাম, দপ্তর সম্পাদক মামুন হোসেন, সহ দপ্তর সম্পাদক ফেরদৌস আহমেদ বাবু, প্রচার সম্পাদক গোলাম আযম জুলমত, সড়ক সম্পাদক সজিব আহমেদ, কাজিরুল ইসলাম সেলিম, রিংকু কুমার দাস, কার্যকরীর সদস্য আলমগীর, সমর কুমার দাস, আমজাদ হোসেন, সজল হোসেন, সেলিম হোসেন, পারভেজ হক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31