ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪০ জনকে আটক করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৫ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ৫ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ৪ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩০ গ্রাম হেরোইন, ৩১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল ফেন্সিডিল ও ৬৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


