IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাগমারায় আহত কৃষকলীগ নেতার পাশে এনামুল

বাগমারায় আহত কৃষকলীগ নেতার পাশে এনামুল

বাগমারায় আহত কৃষকলীগ নেতার পাশে এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনীর হাতে আহত কৃষকলীগ নেতা সাহেব আলীর পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রুহিয়া মামুদপুর মোড়ে আতাউর রহমানের চা স্টলে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাহেব আলীর উপরে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনী। ওই হামলায় সাহেব আলী মাটিতে পড়ে গেলে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায় তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংস নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এমপি এনামুল হকের পক্ষে কৃষকলীগের উদ্যোগে কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন হয়। ওই সভায় শুভডাঙ্গা ইউনিয়নের বাড়িগ্রাম গ্রামের সকের আলীর ছেলে আফাজ উদ্দীন এর নেতৃত্বে একই উপজেলার আউচপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মুস্তাক, কানাইশহর গ্রামের রেজাউল এবং মজোপাড়া গ্রামের জাকারিয়াসহ ১০-১২ জন সন্ত্রাসী অংশ গ্রহণ করে। তাদের হামলায় আহত সাহেব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাহেব আলীর বাড়ি গোবিন্দপাড়া ইউনিয়নের দেউপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহত সাহেব আলী বলেন, আমরা লোকজন মিটিং স্থলে আসার আগেই পূর্বপরিকল্পিত ভাবে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এর ক্যাডার বাহিনীর সদস্যরা হামলা করে। সন্ত্রাসী হামলার শিকার সাহেব আলীর পরিবারের পক্ষ থেকে বাগমারায় থানায় মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, এমপি আহত সাহেব আলীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় আহত সাহেব আলীসহ চিকিৎসকের সাথে কথা বলেন। প্রতিটি মূহূর্তে নেতারকর্মীর পাশে থেকে কাজ করে যাওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। সেই সাথে নির্বাচনকে পুঁজি করে শান্ত বাগমারাকে ক্যাডার বাহিনী দ্বারা অশান্ত করতে চাইলে তার মোকাবেলা করা হবে বলেও জানিয়েছেন এনামুল হক এমপি। এমপি এনামুল হকের সাথে এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31