ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৬ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ২ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে আটক করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩১.৬০ গ্রাম হেরোইন, ৪২ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল ও ৩৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


