IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানান কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকালে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বিভিন্ন হলসমূহ, ছাত্রলীগ রুয়েট শাখাসহ অন্যান্যরা পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর পরপরই উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করেন।

এরপর শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও স্মার্ট ভিলেজ শীর্ষক প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত খেলাধূলাসহ বিভিন্ন ইভেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এরপর বিশ্ববিদ্যালয়ের হেলথ কমপ্লেক্সে চক্ষু, দন্ত এবং ফিজিওথেরাপী ইউনিটের কার্যক্রম এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।

দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. আব্বাস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মেদ চৌধুরী, কর্মকর্তা সমিতির সহ সভাপতি রোকনুজ্জামান রোকন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না।

সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

এদিন বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

কর্মসূচি সমূহে বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোকসজ্জা করা হয় এবং হল সমূহে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31