ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গ্রিন প্লাজায় এক মাসব্যাপী চলমান বস্ত্র ও কুটির শিল্প মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাজশাহী উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
তিনি বলেন, আপনি যত সহজ করতে পারবেন ব্যবসা বাণিজ্য আয় তত বাড়বে। স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হবে রাজশাহী আর সেখানে এগিয়ে থাকবে নারীরা।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি রোজিটি নাজনীন, আল আকসা ডেভেলার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, বাংলাদেশ বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমন ও ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের উপস্থাপক জান্নাতুল মাওয়া।
শেষে মেলায় বিজয়ী স্টলদের পুরষ্কার বিতরণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


