IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনীসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনীসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনীসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পৌনে চার লাখ টাকা মূল্যের নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আবু ইউসুফ (৩৮) ও আবুল কাসেম জুলহাস (৫৭)। ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চক আলমপুরের সাইফুল ইসলামের ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় বসবাস করে ও অপর আসামি আবুল কাসেম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার চর মহাইল গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরে বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএইচএম আসাদ হোসেনের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকির নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, এসআই এসআই নাসির উদ্দিন ও তাঁর টিম শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানার রোড নওদাপাড়া এলাকায় একটি বাড়িতে দুই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছে এবং অনুমোদন বিহীনভাবে আজও ভেজাল প্রসাধনী তৈরি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম বেলা পৌনে ১১ টায় শাহমখদুম থানার রোড নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু ইউসুফ ও আবুল কাসেম জুলহাসকে গ্রেপ্তার করে। এসময় সেখান থেকে পৌনে চার লাখ টাকার নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, তারা বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ব্যবহার করে নকল প্রসাধনী বাজারজাত করার জন্য মজুত করে। আসামি আবু ইউসুফ নিজেকে মালিক এবং আসামি আবুল কাসেম নিজেকে কর্মচারী হিসেবে কাজ করে বলে জানায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31