IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মাহিকে দেখতে ভীড় করছে সাধারণ মানুষ

রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে নির্বাচনী প্রচারণা

মাহিকে দেখতে ভীড় করছে সাধারণ মানুষ

মাহিকে দেখতে ভীড় করছে সাধারণ মানুষ

রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণা। ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : গ্রামের গ্রামের এ মাথা হতে ওমাথা ছুটছে হাতে ট্রাকের প্রতীক নিয়ে পথে হেঁটে হেঁটে ভোট চাইছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার জনপ্রিয় কুইন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি বলেন, সুখে-দুঃখে তিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চান। কাজ করতে চান সবার কল্যাণে। ৭ তারিখে বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়ে আমরা সবাই হাসব, আর চৌধুরী (নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী) একলা একলা কাঁদবে। ওই চৌধুরীকে বিপুল ভোটের মধ্যেমে আমরা পরাজিত করব, ইনশাআল্লাহ। আপনারা ট্রাক মার্কায় ভোট দেবেন।

রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার সময় গোদাগাড়ী পৌর এলাকায় তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।

মাহিয়া মাহি বলেন, আমার এবারের ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, চৌধুরীর বিরুদ্ধে। যে চৌধুরী শিক্ষককে অপমান করে, যে চৌধুরী শিক্ষককে সম্মান করতে পারে না। আমার কৃষক ভাইয়েরা পানির অভাবে কৃষি কাজ করতে পারে না। এই বরেন্দ্র ভূমিতে পানির সমস্যা। মা-বোনেরা পানি পান না। কিন্তু সরকার থেকে তো কোটি কোটি টাকা এখানে বরাদ্দ হয় পানির জন্য। এই টাকা কোথায় যায়।

মাহিকে দেখতে ভীড় করছে সাধারণ মানুষ
রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে নির্বাচনী প্রচারণায় গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন মাহিয়া মাহি। ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

তিনি বলেন, আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমাকে জয়ী করলে বরেন্দ্র ভ‚মিতে পানির যে সমস্যা আমি সেই সমস্যা সমাধান করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন কিনা বলেন। আমি আর কিছু না পারি, সবাইকে সম্মান করতে পারব। মাসে একবার হলেও আপনাদের পাশে বসতে পারবো। আপনাদের সুখ-দুঃখের কথা শুনতে পারব।

মাহিয়া মাহি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক বড় লোক বানাই নাই। কিন্তু অনেক বড় মন দিয়েছে। আপনাদেরকে ভালোবাসার। যে মনটা দিয়ে আপনাদের ভালোবাসতে পারব ইনশাআল্লাহ। আপনাদের সাথে দুইটা হাসিমুখে কথা বললেই আপনারা খুশি। কিন্তু আপনাদের সব সময় ভয় দেখিয়ে রাখা হয়। আপনাদের আতঙ্কের মধ্যে রাখা হয়। আমরা এই আতঙ্ক থেকে বাঁচতে চাই।

তিনি আরও বলেন, আমি নায়িকা বলে আমাকে দেখতে এসেছেন, নাকি আমাকে ভোটটাও দেবেন আপনারা। আমার খালি মনে হয়- আমি সিনেমা করি এই জন্য আমাকে দেখতে আসছেন আপনারা। আপনাদের নিজেদের দরকারে আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দেবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31