IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক : শিক্ষা ও সমাজ উন্নয়নের মুখপত্র ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এর উদ্যোগে রাজশাহীতে এইচএসসি-২০২৩ এ জিপিও-৫ প্রাপ্ত আট শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে মাদক নির্মূলে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধিত করেন রাসিক মেয়র মহোদয়। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান রাসিক মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, সেই সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতে তারা দেশের নেতৃত্বে দেবে। তাই নতুন জন্মকে দেশপ্রেমিক ও প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে ভালোভাবে জানতে হবে। আর মাদক থেকে দূরে থাকতে হবে।

‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ এর প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুল রহমান, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক ফোরামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক রেজওয়ান ওস সালেহীন, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31