IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাগমারায় কাঁচির কর্মীদের উপর হামলায় আহত ৩

বাগমারায় কাঁচির কর্মীদের উপর হামলায় আহত ৩

বাগমারায় কাঁচির কর্মীদের উপর হামলায় আহত ৩

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে কাঁচি প্রতিকের পক্ষে প্রচারণা চালানোর কারণে ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতের মধ্যে পাহাড়পুর গ্রামের রজনী ও অজিত কুমারসহ কাঁচি প্রতিকের পোস্টার লাগানোর কারণে বালানগর গ্রামের লুৎফর রহমানকে পিটিয়ে জখম করেছে নৌকা প্রার্থীর ক্যাডার বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তাদের উপরে হামলা ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতে তাদের হাসপাতালে দেখতে যান, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও রবিবার সকাল ১০ টার দিকে বালানগর গ্রামের লুৎফর রহমানের উপর হামলা চালিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায় নৌকার ক্যাডাররা। পিটিয়ে আহতের পৃথক ঘটনায় রাতেই মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।

আহতরা জানান, ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর ঋষিপাড়া মহল্লায় কাঁচি প্রতীকের প্রচারণা শেষে পৌর মেয়র আব্দুল মালেক মন্ডলকে বিদায় দিয়ে পাহাড়পুর মোড়ে নির্মল কুমারের চা স্টলে চা খাওয়ার জন্য স্টালের ভিতরে অবস্থান করছিল। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা নৌকার সমর্থক মশিউর রহমান এবং মিন্টুর নেতৃত্বে কয়েকজন নির্মলের চা স্টলে ঢুকে অজিত কুমার এবং রজনীকে টেনে বাহির করে রাস্তার উপরে লোহার স্টিট রড় দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে তারা দুইজন মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

অন্যদিকে, বাসুপাড়া ইউনিয়নের বালানগর মোড়ে কাঁচি প্রতীকের পোস্টার টাঙ্গানো নিয়ে নৌকার সমর্থকরা হামলা করে। সে সময় লোহার স্টিট রড় দিয়ে আঘাতের পাশাপাশি কিলঘুসি মারে। মাথায় এবং বুকে পর্যাপ্ত আঘাত পাওয়ায় সেখানেই পড়ে যায়। সেই থেকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। একের পর এক নৌকার সমর্থকদের হামলার শিকার হতে হয়েছে প্রায় ২৫ জন কাঁচির সমর্থককে। বিশেষ করে নৌকা প্রতীক পাওয়ার পর থেকে আবুল কালাম আজাদের লোকজন হামলা চালিয়ে আসছে। জন সমর্থন না থাকলেও প্রতিপক্ষের কর্মী-সমর্থকদের উপর হামলা, নির্বাচনী অফিস ভাংচুর, ভয়ভীতি সহ হুমকী-ধামকী দিয়ে আসছে। সেই সাথে উপজেলা জুড়ে কাঁচি প্রতীকের পোস্টার টানাতে দিচ্ছে না।

খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেতাকর্মীদের দেখতে ছুটে যান রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। এসময় তিনি আহতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকের সাথে কথা বলেছি সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা যেন তারা পায়। প্রতিটি মুহুর্তে নেতারকর্মীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। সেই সাথে নির্বাচনকে পুঁজি করে বাগমারায় নৌকার প্রার্থী ও তার ক্যাডার বাহিনী দ্বারা শান্ত বাগমারাকে অশান্ত করতে চাইলে তার মোকাবেলা করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কোন নিষেধ তিনি মানছেন না। নৌকার প্রার্থী সব সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। বাগমারাবাসী এই সহিংসতার জবাব ব্যালটের মাধ্যমে প্রদান করবে। বাগমারায় নতুন করে আর সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না।

এমপি এনামুল হকের সাথে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আহতের ঘটনায় এখানো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31