ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক উদ্যোগ এর আর্থিক সহায়তায় বুধবার (২৭ ডিসেম্বর) সংস্থার কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল।
সভায় প্রধান অতিথি ছিলেন, রাসিকের সংরক্ষিত মহিলা আসন-১ ও প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি। তিনি বলেন, আমার এলাকার প্রত্যক প্রতিবন্ধী ব্যক্তির ভাতা করার জন্য সহয়োগিতা করছি। আগামিতেও আমার সহযোগিতা অভ্যাহত থাকবে।
বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসন-২ শিউলি ও নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারি সমন্বয়কারী দিপু রাম। তারা বলেন, আমি নতুন কাউন্সিলর তার পরও আপনাদের জন্য আমার সহযোগীতার হাত প্রসারিত থাকবে।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শারমীন বেগম। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ তুষার চৌধুরী।
অনুষ্ঠানে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


