ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) নগরীর কাদিরগঞ্জস্থ গভীর রাতের কোন এক সময় টিন কেটে কার্যালয়ে প্রবেশ করে চোর। এসময় ফাইল ভেঙ্গে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে, এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান বলেন, শুক্রবার গভীর রাতের কোন এক সময় উপরের টিন কেটে চোর কার্যালয়ে প্রবেশ করে। এরপর ফাইল ভেঙ্গে নগদ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
তারা বলেন, সাংবাদিকদের কার্যালয়ে এভাবে চুরি এটা অস্বাভাবিক বিষয়। চুরি যেই করুক সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে দ্রুত আটক করার আহ্বান জানান।
তারা আরও বলেন, কিছুদিন হলো শহরে চুরি ছিনতাই ও কিশোরগ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। মাঝে মধ্যে মারামারী এবং হত্যার ঘটনাও ঘটছে। এদের কবল থেকে কেউ রক্ষা পাচ্ছেনা। অনেক ক্ষেত্রেই চুরি ও খুনের ঘটনায় জড়িতদের আইন শৃঙ্খলা বাহিনী আটক করতে না পারায় এসকল ঘটনা বলে মনে করেন তারা।
এ ঘটনায় বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার কার্যালয়ে চুরির ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্য তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


