IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কম্বল বিতরণ

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কম্বল বিতরণ

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী শাখার অর্ন্তগত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর মহিষবাথানে আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার দুইশত শিক্ষক-শিক্ষিকাকে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য শীতের শুরুতেই সারাদেশে ৫০ লাখ কম্বল বিতরণ করেছেন। তারই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকদের কম্বল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় বছরের প্রথম দিন ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাবে। সরকার নানা ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রেখেছেন। নগরীর চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের সহায়তা প্রয়োজন। কোভিডের কারণে এ নগরীর উন্নয়নে কিছুটা বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের পর রাজশাহী মহানগরীর আয়তন বৃদ্ধি করে এ নগরীর ব্যাপক উন্নয়ন করা হবে।

রাসিক মেয়র আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টি উল্লেখ করেছে। ইতোমধ্যে কিন্ডারগার্ডেন শিক্ষকদের বেতনের বিষয়ে সরকারের নিকট প্রস্তাবনা পেশ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ৩শ টাকা থেকে এখন ২৫ হাজার টাকায় উন্নীত হয়েছে। আপনাদের বেতনের বিষয়টি সরকার অবশ্যই বিবেচনায় নিবেন। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এ অঞ্চলে পদ্মানদীর ধারে নৌবন্দর স্থাপনের বিষয়টি এগিয়ে চলেছে। যার মাধ্যমে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া, সহ সভাপতি অনু চৌধুরী, সহ সভাপতি মজিবুর রহমান, সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান।

অনুষ্ঠানে সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31