ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে জননী সাহিত্য আড্ডার সপ্তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জননী গ্রন্থাগার কক্ষে এ আড্ডার আয়োজন করা হয়।
জননী সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন, কবি ও গবেষক জোহরুল ইসলাম।
জননী সাহিত্য আড্ডায় ২১ জন কবি সাহিত্যিকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের পাশাপাশি তাদেঁর স্ব-রচিত কবিতা, ছড়া প্রবন্ধ পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কবি মুকুল কেশরী, মজিবুর রহমান মাওড়ী,নূর-ই-হাফিজা খানম, আমিন মোহাম্মদ, রমজান আলী, ওয়ালী-উল-ইসলাম, আমজাদ হোসেন, হাসিনা বিশ্বাস, হাসান আবাবিল, মোস্তফা ফেরদৌস হাজরা, হৃদয় রনি, সোহেল রানা জীবন, আব্দুল আলীম, শেখ তৈমুর আলম, সামশুন্নাহার রুবিনা, হিসান আল আবরার, সালমান আহমেদ সদীদ, রিজিয়া খাতুন, তারিনা সুলতানা, আহসান হাবিব, আজিজুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আমিনুল হক রিন্টু।


