IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের লাখ পরিবারের সেলিব্রেশন

আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের লাখ পরিবারের সেলিব্রেশন

আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের লাখ পরিবারের সেলিব্রেশন

ধূমকেতু প্রতিবেদক : ‘লক্ষ শক্তির একতা, আমরা রাজশাহীর উদ্যোক্তা’ এই শ্লোগান নিয়ে নবীন-প্রবীনদেও উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত ‘আমরা রাজশাহী উদ্যোক্তা’ গ্রুপের এক লাখ সদস্য হওয়ায় সেলিব্রেশন করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারী) বিকেলে আল-আকসা সুপ্রিম টাওয়ারে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আমরা উদ্যোক্তা গ্রুপের এক লাখ সদস্য হওয়ায় সকলকে ধন্যবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের প্রধান পিষ্টপোষক মিজানুর রহমান কাজী, ইউমেন চেম্বারের সভাপতি রোজেটি নাজনিন, গ্রুপ ফাউন্ডার মাসুদ রানা, এডমিন মিজানুর রহমান, মামুনুর রশিদ, ইসমত আরা শ্যামলীসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা।

আলোচনা সভায় চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, আমরা নিজেদের প্রচেষ্টায় এগিয়ে যেতে চাই। আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তা প্রসংশার যোগ্য। আরো সামনে এগিয়ে যেতে আমার চেম্বারের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতার চেষ্টা করবো। আমাদের সবার দায়িত্ব বাংলাদেশকে এগিয়ে নেয়া। যে যার জায়গা থেকে আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করবো। আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সাধ্যমত আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি বলেন, অনেক প্রতিক্ষার পর আমাদের এই গ্রুপ আজ এক লাখ পরিবারে রুপ নিয়েছে। এখানে সবার সহযোগিতা রয়েছে। তাছাড়া এটা সম্ভব হতো না।

তিনি বলেন, আমরা রাজশাহীর উদ্যোক্ত গ্রুপ থেকে এবার বড় ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে ল্যাবটরি স্কুলে পিঠা মেলা হবে, সেখানে উদ্যোক্তাদের জন্য অনলাইন উদ্বোধন করা হবে। তিনি বলেন, উদ্যোকক্তাদের স্বাবলম্বী করতে আমি শুরু থেকে কাজ করে যাচ্ছি। উদ্যোক্তাদের জন্য সব সময় সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আগামীতে উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সিস্টেম চালু করা হবে। এখান থেকে নতুন ও পুরনো উদ্যোক্তারা ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন। আমরা কারো মুখোপেক্ষি হয়ে নয়, নিজেরা স্বাবলম্বী হয়ে বাঁচতে চাই। পরে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের লাখ পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31