ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেডের উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বিকাল ৪টায় সুলতানগঞ্জস্থ শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেড গোদাগাড়ী এরিয়া শাখা আয়োজনে।
শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেড সভাপতি মুহাম্মদ ওবাইদুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেডের সহ সভাপতি সাদিকুল ইসলাম। এসময় শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ সভাটি পরিচালনা করেন, শাপলা পল্লী ডেভেলমেন্ট লিমিটেড ম্যানেজার আবু বাক্কার সিদ্দিক। উপজেলার ২০০ জন গরিব ও শীতার্তদের মাঝে প্রধান অতিথি থেকে কম্বল তুলে দেয়া হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


