IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> আরইউজের সভাপতি রফিকুল ও সম্পাদক রকি

আরইউজের সভাপতি রফিকুল ও সম্পাদক রকি

আরইউজের সভাপতি রফিকুল ও সম্পাদক রকি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পেশাজীবী সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে পুণরায় নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রিমন রহমান ও দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এই চারটি পদে ভোটগ্রহণ করা হয়।

এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর ফটোসাংবাদিক সালাহ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার ভোটগ্রহণকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান আলম। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন শ্রম অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মিজানুর রহমানসহ দুই সদস্যের প্রতিনিধি দল।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮১ জন। এর মধ্যে ৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ৩টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণার পর পর আরইউজে’র নতুন নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। এছাড়া রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরইউজে কার্যালয়ে এসে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

এছাড়াও রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন নতুন নির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানায়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31