ধূমকেতু প্রতিবেদক : নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে আব্দুল মজিদ মেমোরিয়াল কিন্ডারগার্ডেন স্কুলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি বাদশা।
এসময় নব-নির্বাচিত সংসদ সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, এই শীতে অনেক গরিব মানুষ বিপাকে পড়েছেন। তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে শীত বস্ত্র নিয়ে হাজির হয়েছি। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


