ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ১৬নং ওয়ার্ড কয়েরদাড়া, বটতলার মোড়ে মাদক মুক্ত এলাকা চায় দাবিতে র্যালি ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা বলেন, মৃত খোদাবক্সের ছেলে নাসিম (৫০) ও আউয়াল (৪২) আউয়ালের ছেলে সানাউল্লাহ (২২) মালদা কলোনির বাবলু শেখের (৫৫) ছেলে (নাসিমের জামাই) বাবু (৩৩) মাদক সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। কেউ প্রতিবাদ করতে গেলেই তার বাড়ির জিনিসপত্র চুরি হয়ে যায় ও মারধরের শিকার হয়, ভয়ে কেউ মুখ খোলে না। এদের মধ্যে বাবু মাদক সম্রাট বলে দাবি করেন তারা। বাবু তার শশুর নাসিমের বাড়িতে সামনের একটি ঘর ব্যক্তিগত চেম্বার হিসেবে ব্যবহার করে। এই চেম্বারের ভেতরেই চলে সব ধরনের মাদক সেবন ও বিক্রি।
এলাকাবাসী আরও বলেন, সারারাত খোলা থাকে চেম্বার, লোকজনের আনাগোনা চলে রাতভর। চেম্বারের বাইরে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এর ছবি লাগিয়ে চেম্বারের ভেতরে চলে মাদকের রমরমা আসর ও ব্যবসা। মোটরসাইকেলে সারারাত লোকজন যাওয়া আসা করতেই থাকে। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধনে দাঁড়িয়েছি। তাদের নামে এর আগেও মাদকের একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ডিবি আটক করে চালান দিয়েছে তাদের। কিন্তু জামিনে বের হয়েই আবার শুরু করে মাদকের আসর।
মানববন্ধন উপস্থিত একাধিক মহিলা বলেন, এই চেম্বারের পাশ দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে হয়। কিন্তু মাদক সেবনের কারণে দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা আমাদের এলাকা মাদকমুক্ত দেখতে চাই বলে প্রশাসনের কাছে দাবি জানান। মাদক সম্রাট বাবু বহিষ্কৃত ১৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা সুস্থভাবে বেড়ে উঠুক।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


