ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা কাজেমুদ্দিন প্রামানিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা কাজেমুদ্দিন প্রামানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ১১ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজেমুদ্দিন প্রামানিকের বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের একডালা-সমষপাড়া গ্রামে। তিনি গোয়ালকান্দি ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজেমুদ্দিন প্রামানিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


