IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

রাজশাহীতে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

রাজশাহীতে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটনারশীপ এর আওতায় ১০০জন কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্মার্ট ফোন প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারী) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্মার্ট ফোন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও জরুরী মুহুর্তে প্রশিক্ষিত দক্ষ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আক্রান্ত জনগোষ্ঠীর পাশে সব সময় দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে সাহসিকতার সঙ্গে প্রশংসনীয় কাজ করেছে তারা। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনাল্ট মানবতার কল্যানের এটি প্রতিষ্ঠিত করেন, যা আজ সারাবিশ্বে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রাজশাহী সিটিতে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল স্বেচ্ছাসেবকদের স্মার্ট ফোন প্রদান করা হচ্ছে।

রাসিক মেয়র আরও বলেন, রাজশাহীর চরমভাবাপন্ন আবহাওয়ার মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শীতে তীব্র শীত, গ্রীষ্মকালে তীব্র গরম, পানির স্তর নেমে যাওয়া, দ্রুত নগরায়ণে হাইরাইজড বিল্ডিং নির্মাণ সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে। রাজশাহীতে রেডক্রিসেন্টের নিজস্ব বিল্ডিং নির্মাণ করা হবে। যার মাধ্যমে আগামীতে ব্লাড ব্যাংকসহ রেডক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার হবে। স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন তোমাদের পাশে আছে থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল ওয়াদুদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আব্দুল মতিন।

স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান। প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন জার্মান রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাজিদ হোসেন ও ডেনিস রেডক্রসের প্রজেক্ট হেলথ ম্যানেজার আরিফা হাসনাত আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি, সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রফেসর ফরিদা সুলতানা, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল হোসেন, কবি আরিফুল হক কুমার, ডাঃ এফএমএ জাহিদ, রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

আরও উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম বাবু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রকল্পের ইউনিট অফিসার মীর্জা আহসান, ফিল্ড অফিসার ডাঃ শাহনেয়াজ রশীদ প্রমুখ ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31