IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> ‘আরএমএসডিই’ স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করবে : পলক

আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর

‘আরএমএসডিই’ স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করবে : পলক

‘আরএমএসডিই’ স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করবে : পলক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কার্যক্রম ও ল্যাব পরিদর্শন ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা ও মতিবনিময় করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

রোববার (২১ জানুয়ারী) বিকেলে নগর ভবনের ১০তলায় স্থাপিত ইনস্টিটিউটের কার্যক্রম ও ল্যাব পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর নগর ভবনের সিটি হলরুমে রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ফ্রিল্যান্সিং বাংলাদেশে ভবিষ্যতে বিদেশী মুদ্রা আয়ের বড় খাত হবে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে রশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। আগামীতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এখানে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করে অর্থ আয় করতে পারবে। অন্যান্য ক্ষেত্রের মতো ফ্রিল্যান্সিং করে ডলার আয় এবং স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে দৃষ্টান্ত হবে রাজশাহী।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন, আগামী ২০৪১ সালের মধ্যে ইনশাল্লাহসেই স্বপ্ন বাস্তবায়ন হবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন করেছি। এটি অনেক ভালো একটি উদ্যোগ। এই মডেলটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। স্মার্ট কর্মসংস্থান সৃষ্টিতে এটি উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বর্তমানে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করছে। প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে এ খাতে আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীতকরণের জন্য নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই রাজশাহীকে সারাদেশের মধ্যে সেরা ও মডেল শহরে পরিণত করেছেন। সারা বাংলাদেশকে তাঁকে অনুসরণ করছে। তিনি প্রধানমন্ত্রীর নিকট হাইটেক পার্ক দাবি করেছিলেন। প্রধানমন্ত্রী রাজশাহীতে হাইটেক পার্ক করে দিয়েছেন। লিটন ভাই স্মার্ট রাজশাহী সিটি গড়তে উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীতে এই শিক্ষানগরী রাজশাহীকে সিলিকন সিটি ও স্মার্ট কর্মসংস্থানের নগরীতে হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুম মিলি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কার্যক্রম ও ল্যাব পরিদর্শনকালে ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর প্রফেসর হবিবুর রহমান, কবি আরিফুল হক কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গত ০১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আরসিসি এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে যাত্রা শুরু হয়। এই ইনস্টিটিউটে চারটি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কোর্সসমূহ হচ্ছে, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং ফর ফ্রিল্যান্সিং। চার মাসব্যাপী প্রশিক্ষণে প্রথম ব্যাচে চারটি কোর্সে ২৪০জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।

এরআগে কাদিরগঞ্জে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31