ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বালানগর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম (৪৮) আর নেই।
বুধবার (২৪ জানুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বেলা সাড়ে ১১টায় নিজ কর্মস্থল বালানগর কামিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে নিজ পারিবারিক গোরস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলামপুর ইউনিয়নের তেরশাত গ্রামে দাফন করা হয়। মাওলানা শফিকুল ইসলাম ১৯৯৬ সাল থেকে বালানগর কামিল মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল পদে নিষ্ঠার সাথে চাকুরী করছিলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুর রহমান জানান, শিক্ষক হিসেবে শফিকুল ইসলাম বেশ দক্ষ ও দায়িত্বশীল ছিলেন। তিনি রাজশাহী শহরের নওদাপাড়ায় থেকে মাদ্রাসায় আসা-যাওয়া করতেন। মঙ্গলবার সন্ধ্যা রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভুত হলে তিনি ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


