IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে মাসব্যাপী পুষ্প প্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

রাজশাহীতে মাসব্যাপী পুষ্প প্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

রাজশাহীতে মাসব্যাপী পুষ্প প্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাসব্যাপী পুষ্প প্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ শুরু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে পুষ্প প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন রাসিক মেয়র।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে প্রতি বছরের ন্যায় পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নগরীর বিভিন্ন শ্রেণির সৌখিন নাগরিকগণ এ প্রদশর্নীতে আসেন। এ আয়োজনকে উৎসাহিত করতে হবে। গাছ মানুষের পরম বন্ধু। নগরীর নান্দনিকতার সৌন্দর্য্য বৃদ্ধিতে সড়কের বিভাজন ও আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো অব্যাহত রয়েছে। এতে নগরীর পরিবেশের উন্নয়ন হয়েছে। ছাদবাগান, বারান্দা কিংবা বাসার আঙ্গিনায় ব্যাপকভাবে বৃক্ষরোপণে উৎসাহিত দিতে বাসাবাড়ির মালিকদের রাসিকের হোল্ডিং ট্যাক্স কমানোর পরিকল্পনা রয়েছে।

রাসিক মেয়র আরও বলেন, রাজশাহী নগরীকে আমরা প্রকৃত অর্থেই গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তুলেছি। এই সুনাম ধরে রেখে নগরীকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া হবে। নগরীর নতুন সড়কসমূহে দৃষ্টিনন্দন গাছের চারা রোপন করা হবে। সকলের সহযোগিতায় রাজশাহীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মহানগর নার্সারী মালিক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

স্বাগত বক্তব্য দেন, নার্সারি মালিক সমিতির সভাপতি শাহেদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবি সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার আলী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন নার্সারীর মালিকগণ।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় নগর ভবনের গ্রিন প্লাজায় মহানগর নার্সারী মালিক সমিতি আয়োজিত মাসব্যাপী পুষ্প প্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসবে ৫১ টি স্টল রয়েছে। ২৪টি নার্সারি, খাবার স্টল ৬টি, টবের স্টল ৪টি এবং অন্যান্য স্টল রয়েছে ১৭টি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31