IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> পিন্টুর মৃত্যুতে আমরা একজন দক্ষ, যোগ্য ও কর্মীবান্ধব নেতাকে হারালাম : লিটন

আহসানুল হক পিন্টুর মরদেহে ফুলেল শ্রদ্ধা

পিন্টুর মৃত্যুতে আমরা একজন দক্ষ, যোগ্য ও কর্মীবান্ধব নেতাকে হারালাম : লিটন

পিন্টুর মৃত্যুতে আমরা একজন দক্ষ, যোগ্য ও কর্মীবান্ধব নেতাকে হারালাম : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আহসানুল হক পিন্টুকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে এনেছিলাম। পরবর্তীতে সে নিজের যোগ্যতাবলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের পদ পেয়ে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছিল। আহসানুল হক পিন্টু একজন আর্দশিক নেতা, পাড়ায়, মহল্লায় সব জায়গায় তার বিচরণ ছিল, সহযোগী সংগঠনের সাথেও নিবিড় যোগাযোগ ছিল। তার চলার পথ অনেক দূর যাওয়ায় কথা ছিল। একজন দক্ষ, যোগ্য, কর্মীবান্ধব নেতাকে তৈরি হতে দীর্ঘ সময় লাগে। আহসানুল হক পিন্টুর মৃত্যুতে আমরা একজন দক্ষ, যোগ্য ও কর্মীবান্ধব নেতাকে হারালাম।

বৃহস্পতিবার বিকেলে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টুর মরদেহে শ্রদ্ধা নিবেদনে পর এসব কথা বলেন তিনি।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পিন্টুকে শ্রদ্ধা জানাতে এখানে সবাই এসেছে, তার মরদেহ ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে। পিন্টুর মৃত্যুতে আমি সবার চোখে পানি দেখতে পেয়েছি। এটি একজন নেতার অনেক বড় পাওয়া। সে আমাদের সবাইকে কাঁদিয়ে অকালে চলে গেল।

এসময় স্মৃতিচারণ করে বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ সভাপতি ডা. তবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টুর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী সহ রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, মহানগর যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহানগর, রাবি, রুয়েট, মেডিকেল শাখা ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, কবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31