ধূমকেতু প্রতিবেদক : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে সমন্বয় করে দেশের পাঁচ জেলায় আঞ্চলিক ভাষায় কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অডিও ভিজ্যুয়াল উপকরণ তৈরীর কার্যক্রম চলমান রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাক-বাংলাদেশ।
ইউএসআইডি এর অর্থায়নে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় “নলেজ সাকসেস” শীর্ষক প্রকল্পটির কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারী) রাজশাহী শহরে একটি রেস্টুরেন্টে অডিও ভিজ্যুয়াল উপকরণ প্রদশর্নী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও পরিচিতি পর্ব পরিচালনা করেন সিরাক-বাংলাদেশ এর উপ-পরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া। প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমা’র বিষয়ভিত্তিক প্রকল্প উপস্থাপনায় সিরাক-বাংলাদেশ এর তৈরীকৃত রাজশাহীর আঞ্চলিক ভাষায় অডিও ভিজ্যুয়াল গম্ভীরা প্রদর্শন করা হয় ।
সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক এনামুল হক, রাজশাহী জেলার উপপরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, সহকারী পরিচালক খন্দকার আরিফুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুজ্জামান, সিসিডি বাংলাদেশ এর চেয়ারম্যান ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী গম্ভীরা শিল্পী আব্দুর রাজ্জাক ও শীশ মোহাম্মদ, সিরাক-বাংলাদেশ এর রাজশাহী ফোকাল সাবরিনা শারমিন হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান শিশির, রাজশাহী কলেজের শিক্ষার্থী বনি আমিন, শিক্ষার্থী ও নওরিন আলিফ।
রাজশাহীর পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক এনামুল হক বলেন, সচেতনতাই হল সেবার মানোন্নয়নের মূল চাবি। পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা মানবকে সমৃদ্ধ ও সুস্থ জীবনের দিকে নিয়ে যায়। সিরাক-বাংলাদেশ এর এই স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উপকরনটি মানুষের মাঝে সচেতনা তৈরীতে সাহায্য করবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


