ধূমকেতু প্রতিবেদক : রোটার্যাক্ট ক্লাবের পরবর্তী বছরের সভাপতি এবং সচিব ঘোষণা করা হয়েছে। এতে সানজানা হাসান খান সমাপ্তি সভাপতি এবং সামিউস সাদিক সূত্রকে সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) আমিনুল হার্ডওয়্যার মার্কেটের ক্লাব রুমে আয়োজিত সভায় পরের বছরের নির্বাচিত কমিটি ঘোষণা করেন, রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি মোনির হোসাইন উৎস ও বর্তমান সভাপতি জুলফিকার আলী হায়দার।
এসময় পিএসসিসি রোটারিয়ান আরজুমান্দ বানু ও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক দাতব্য সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল-এর রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সহযোগী সংগঠন হিসেবে রোটার্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী ২০০৩ সালে চাটার্ড প্রাপ্ত হয়। তারপর থেকে অদ্যাবধি রাজশাহী জেলা ও সংলগ্ন অঞ্চলে মানবতার সেবায় বিভিন্ন অলাভজনক, কল্যাণমূখী ও স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে।
বিভিন্ন সময় টিকাদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং ও রক্তদান, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষামূলক সেমিনার ও কর্মশালা, ছিন্নমূল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


