IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে আ.লীগ কর্মী নয়লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে আ.লীগ কর্মী নয়লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে আ.লীগ কর্মী নয়লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মী নয়নাল উদ্দিনের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শনিবার (১০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নিউ মার্কেট সামনে সচেতন রাজশাহীর ব্যানের ঘন্টাব্যাপী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে নয়লালে মরাদেহ উদ্ধার করা হয়। প্রশ্ন হচ্ছে যেখানে একটি পশু সেই কার্যালয় প্রবেশ করতে গেলে অনুমতি প্রয়োজন হয়! সেখানে নয়লাল কিভাবে সেখানে প্রবেশ করলো? কেন তার মরাদেহ ম্যানহলের ভেতরে পড়েছিলো? এটি স্পষ্ট একটি হত্যাকাণ্ড। এর দায় রাজশাহী সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এড়াতে পারেনা। কারণ তিনি সেই কার্যালয় নিয়মিত ওঠাবসা করেন।

বক্তারা আরও বলেন, এমপি ওমর ফারুক চৌধুরী নানান সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েছে! তার নির্যাতনের শিকার হয়েছেন শিক্ষক থেকে সাধারণ মানুষ। এই নয়লাল হত্যার পর থেকে ফারুক চৌধুরী নিশ্চুপ! তাকে অবশ্যই এই হত্যাকাণ্ডের জবাবদিহিতার করতে হবে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই খুনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা ।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুজ্জামান শফিক, আব্দুল ওয়াহেদ খান টিটু, রকি কুমার ঘোষ, মাহমুদ হাসান রাজীব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক, মাহমুদ হাসান রাজীব, ছাত্রলীগ নেতা নাবিল, দ্বীপ, রিয়াদ, সুকান্ত, ওমর ফারুক সহ প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহল থেকে নয়নাল উদ্দিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই থিম ওমর প্লাজার প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিংমল। আর সপ্তম থেকে দশম তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট রয়েছে। আর ভবনের ১০ তলার একটি অ্যাপার্টমেন্টে থাকেন ফারুক চৌধুরী। ভবনের কয়েক ফুট পূর্বে ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31