IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন

মালামালসহ মোটরসাইকেল ভূষ্মিভূত

তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন

তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পরিকল্পিত ভাবে রাতের আঁধারে এক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কীটনাশকের দোকানে আগুন দিয়ে দোকানে থাকা মালামাল সহ একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন দুষ্কৃতকারীরা। এতে করে দোকানে থাকা বিভিন্ন কোম্পানির কীটনাশক বিষ ও একটি মোটরসাইকেল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতিসাধন করা হয়েছে।

এমন জঘন্য ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) লালপুর বাজারে। তবে কে বা কারা পরিকল্পিত ভাবে দোকানে আগুন দিয়েছে তা নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) ৫নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানের কীটনাশকের দোকানে পরিকল্পিত ভাবে শুক্রবার দিবাগত গভীর রাতে এ আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

কীটনাশক ব্যবসায়ী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান জানান, আমি ঢাকায় আছি।

মোবাইল ফোনে আমাকে জানান, আমার দোকানে আগুন দিয়ে মালামাল সহ মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। আমি ২০০৬ সাল থেকে লালপুর বাজারে কীটনাশকের ব্যবসা করে আসছি। এতে করে দোকানঘর বড় করার জন্য ২০১৪ সালে নতুন পাকা ঘর করে সেই ঘরে পার হয়ে দীর্ঘদিন ধরে কীটনাশকের ব্যবসা করে আসছি। কিন্তু শত্রুতা করে রাতের আঁধারে দোকানে আগুন জ্বালিয়ে দেন দুস্কৃতকারীরা।

যার ফলে আগুন দিয়ে দোকানে থাকা আমার একটি এপাচি আরটিআর মোটরসাইকেলসহ প্রায় ৩০ লক্ষ টাকার মতো মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, দোকানে আগুন লাগানোর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31