ধূমকেতু প্রতিবেদক : ‘যখন মানুষ শিক্ষা-দীক্ষার দিক থেকে ও পিছিয়ে ছিল তখন ও পিঠার প্রচলন ছিল, বর্তমানে ফিউশন আর বিদেশী খাবারের জন্য হারিয়ে যাচ্ছে বাঙালীর চিরাচরিত খাবার পিঠা। তবে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন বাঙালির খাবারগুলোকে বাঁচিয়ে রাখতে যে উদ্যোগটি গ্রহণ করেছেন তা প্রশংসার দাবিদার’।
লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের পিঠা প্রতিযোগিতায় এসে এসব কথা বলেন বাংলাদেশ বেতারের ডি আর ডি জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রাজশাহী নগরীর হাউজিং স্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহীতে ৫ম বারের মত অনুষ্ঠিত হলো লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন আয়োজিত পিঠা প্রতিযোগিতা।
ইউটিউব ভিডিও :
অনুষ্ঠানে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের নোয়াখালী জেলা কমিটির প্রেসিডেন্ট সুলতানা কবীর বলেন, যারা পিছিয়ে পড়া সমাজের তারা পাছে লোকে কিছু বলবে ভেবে কোনো কাজ সেভাবে করতে পারেন না। সমাজের সেসব মানুষকে এগিয়ে দেওয়ার জন্যই একটা প্ল্যাটফর্ম হলো লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এ্যাসেসর ও লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটির ট্রেজারার পলিন ডি রোজারিও বলেন, পিঠা বাঙালির খুব চমৎকার এটি প্রথা।বর্তমানে এটি ঘর থেকে দোকানে চলে গেছে। সেখানে ভালবাসা নেই, আদর নেই। তাই এই পিঠাকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই প্রতিনিয়ত চেষ্টা করেই যাচ্ছে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন।

এদিকে রোচাস হোটেলের পরিচালক ও বগুড়া জেলা কমিটির প্রেসিডেন্ট তাহমিনা পারভীন শ্যামলী বলেন,আধুনিকতার ভিড়ে পিঠা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য সেটা হারিয়ে যেতে বসেছে, আজকের এই অনুষ্ঠানটি বাঙলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা বলেও জানান তিনি।
পরে ঢাকা হতে আগত অতিথি নয়না আফরোজ বলেন, মূলত বাঙালির যে সমৃদ্ধ খাবার রয়েছে তা দেশে-বিদেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেই আমরা কাজ করি।
অনুষ্ঠানের সমাপণী বক্তব্যে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের রাজশাহী জেলার ভাইস প্রেসিডেন্ট মৌসুমি আলম অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ফেসবুক ভিডিও :
এসময় উপস্থিত ছিলেন, লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের রাজশাহী সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা রোটারিয়ান আরজুমান্দ বানু রোজী সিদ্দিকী।
সংশ্লিষ্টরা জানান রাজশাহীতে প্রায় ২৬ টি স্টল অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়। দিনব্যাপী এ আয়োজনের শেষে বিজ্ঞ বিচারকমন্ডলী কর্তৃক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাজশাহীতে জেলা পর্যায়ে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীসহ মোট ৬ জনকে ঢাকায় জাতীয় পর্যায়ে গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ দিবে আয়োজকরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


