IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> অবৈধ পুকুর খনন, চাদাবাজি, সন্ত্রাসী ও মাদক প্রতিরোধে অনিয়মের প্রতিবাদে রাস্তায় চারঘাটবাসী

অবৈধ পুকুর খনন, চাদাবাজি, সন্ত্রাসী ও মাদক প্রতিরোধে অনিয়মের প্রতিবাদে রাস্তায় চারঘাটবাসী

অবৈধ পুকুর খনন, চাদাবাজি, সন্ত্রাসী ও মাদক প্রতিরোধে অনিয়মের প্রতিবাদে রাস্তায় চারঘাটবাসী

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : অবশেষে নিরুপায় হয়ে অবৈধ ভাবে পুকুর খনন, চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ মাদকের বিস্তার প্রতিরোধসহ নানাবিধ অনিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলো রাজশাহীর চারঘাট উপজেলার সর্বসাধারণ।

রোববার (২৫ ফেব্রুয়ারী) বিকালে চারঘাট-বানেশ্বর মহাসড়কের বিক্ষোভ মিছিলের পরে দুপাশে দাড়িয়ে মানব প্রচীরের মাধ্যমে সর্বসাধারণের ব্যানারে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেন উপজেলার শলুয়া ইউনিয়নবাসী। এতে কয়েকশ সাধারণ মানুষ ছাড়াও অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী। প্রতিবাদে অবৈধ পুকুর খনন বন্ধ, চাদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ অনিয়ম রোধে কয়েক দফা দাবি জানানো হয়। এসব অবৈধ কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

মানবপ্রাচীর থেকে জানানো হয়, চারঘাট উপজেলা একটি আম প্রধান এলাকা। এছাড়াও ৩ ফসলীর উর্বর জমি রয়েছে এ উপজেলায়। গত কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে গুটি কয়েক প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জুরে সবুজের বুক চিরে একের পর এক অবৈধ ভাবে পুকুর খনন অব্যাহত রাখলেও কার্য্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে বছর জুরেই চলে অবৈধ পুকুর খননসহ সস্ত্রাসী কর্মকান্ড। স্থানীয় গ্রামবাসী একাধিকবার স্থানীয় প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে এসব অবৈধ কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসলেও নেয়া হয়নি কার্য্যকর ব্যবস্থা। ফলে আমসহ বিভিন্ন বাগান উজার করে তিন ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন কাজ চলমান রয়েছে। এতে পুকুরের আশে পাশে জ্বলাবদ্ধাতায় ফসল ফলানো দুৃষ্কর হয়ে উঠছে কৃষকদের। এছাড়াও চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন দোকান থেকে পন্য নিয়ে দাম না দেয়া, জোর করে পন্য নিয়ে চলে যাওয়া এখন নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। বিভন্ন সময় এসবের প্রতিবাদ জানাতে গিয়ে নাজেহাল হচ্ছেন এখানকার ব্যবসায়ীসহ কৃষকরা। কিন্তু রহস্য জনক কারণে পুকুর খননসহ এসব সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভন্ন অনিয়মে নিরব রয়েছেন স্থানীয় প্রশাসন।

প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য দেন, সরদহ কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন সরকার, কলেজ শিক্ষক আসাদুজ্জামান, ইউপি সদস্য ফিরোজ খান, হলিদাগাছী বাজার কমিটির সভাপতি শিপন আহম্মেদ প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের নাহিদ হাসান, শান্ত ইসলাম, সাব্বির হোসেন, বিদ্যুত আলী, ও রাসেলের নেতৃত্বে একটি সঙঘবদ্ধ দল শলূয়া ইউনিয়নে অবৈধ কর্মকান্ডের মাধ্যমে তাসের রাজত্ব কায়েম করেছেন। তাদের অবৈধ পুকুর খননসহ চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে ইউনিয়নবাসী আজ অতিষ্ঠ। তাদের নেতৃত্বে ব্যবসায়ীরাও আজ ভালো ভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পন্য নিয়ে পন্যের দাম না দিয়ে চলে যাচ্ছেন। প্রতিবাদ করলেও নেমে আসে সন্ত্রাসী কর্মকান্ডের খড়গ। তাই অনেকটা অতিষ্ঠ হয়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গ্রামবাসী প্রতিবাদে রাস্তায় নেমেছে। চিহিৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

এলাকাবাসীর মানবন্ধন কর্মসূচী পালনের কথা শিকার করে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, চাদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে কেউ কোন ধরণের লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে যখাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ তৎপর রয়েছে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্য্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। চারঘাটে কোন অনিয়ম সহ্য করা হবে না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31