ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৫টি পরীক্ষা কেন্দ্রে আগামী ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পরীক্ষা উপলক্ষে আগামী ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র, রাজশাহী কলেজ, রাজশাহী উপ-কেন্দ্র, নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী উপ-কেন্দ্র, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী উপ-কেন্দ্র, ও রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী উপকেন্দ্র।
আজ ৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


