ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের স্ত্রীর গোসলের দৃশ্য ধারণ করায় এক ব্যবসায়ী আটক হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া (ভগমন্তপুর) গ্রামের মৃত জামালউদ্দীনের ছেলে নাজিরউদ্দীন বাবু (৪০), তার ছোট ভাইয়ের স্ত্রী গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিল এসময় তার ছোট ভাই বিষয়টি জানতে পেরে মোবাইল ফোনটি নিয়ে দেখে তার স্ত্রীর গোসলের দৃশ্যর ভিডিও ধারণ করেছে। এ নিয়ে তার ছোট ভাই থানায় অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার সকালে পুলিশ নাজিরউদ্দীন বাবুকে আটক করে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, আটককৃত নাজিরউদ্দীনের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। নাজিরউদ্দীন বাবু উপজেলা সদর ডাইংপাড়া বাজারে খান জাহান মার্কেটে কাপড়ের দোকান রয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


